Location:
আন্তরিক আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, ফেনী ইউনিভার্সিটির সিএসই অ্যাসোসিয়েশন (CAFU) এবার অংশ নিচ্ছে International Youth Upskill Summit 2025-এ একটি ক্লাব পার্টনার হিসেবে।
এই সম্মেলনটি আয়োজন করছে Youth Upskill Network (YUNet), যা বিশ্বের তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি গ্লোবাল প্ল্যাটফর্ম। ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এই সামিটটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে।
CAFU সবসময়ই শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও আত্মোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক এই উদ্যোগে যুক্ত হওয়া আমাদের জন্য একটি সম্মানের বিষয়, যা তরুণদের দক্ষতা উন্নয়নে আরও অনুপ্রেরণা যোগাবে।
আমরা বিশ্বাস করি, এই অংশগ্রহণ শিক্ষার্থীদের নতুন দিগন্তে পৌঁছাতে সহায়ক হবে এবং ভবিষ্যতের জন্য তাদের আরও প্রস্তুত করে তুলবে।
CAFU – প্রযুক্তি, দক্ষতা ও নেতৃত্বের অগ্রদূত।
© 2026 All rights reserved by Feni University
Developed by: Nogor Solutions Limited